শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
বাবুগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিহত

বাবুগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিহত

রিপোর্ট আজকের বরিশাল:
বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মাইনুদ্দিন (২০) নিহত হয়েছেন। সোমবার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। রোববার বিকেলে বাবুগঞ্জ উপজেলার সাতমাইল এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি-২ সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, উজিরপুরের ধামুড়া থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহন নামের বরিশাল অভিমুখী একটি যাত্রীবাহী লোকাল বাস রাস্তা পারাপারের সময় এইচএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিঁটকে পড়েন। এসময় গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা ওই কলেজছাত্রকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। মাইনুদ্দিনের মৃত্যুতে দক্ষিণ ভুতেরদিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD