বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ বরিশাল-স্বরূপকাঠি সড়কে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫ স্বদেশের মাটিতে ফিরল ভারতে পাচারের শিকার ৩০ শিশু-কিশোর
শ্রীলঙ্কায় হামলা: জামাত আল-তাওহিদের দায় স্বীকার!

শ্রীলঙ্কায় হামলা: জামাত আল-তাওহিদের দায় স্বীকার!

ডেস্ক রিপোর্ট :
শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জামাত আল-তাওহিদ আল-ওয়াতানিয়া নামের একটি গ্রুপ। কোনো ধরনের বিস্তারিত তথ্য ছাড়া টুইটারে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া। এছাড়া গ্রুপটির হামলার দায় স্বীকারের সংবাদ প্রকাশ করেছে রাশিয়ান সংবাদ সংস্থা টিএএসএস। তবে গ্রুপটি কোন মাধ্যম ব্যবহার করে তাদের দায় স্বীকারের তথ্য জানিয়েছে তাও জানা যায়নি। রোববার (২১ এপ্রিল) সকালে শ্রীলঙ্কার গির্জা ও অভিজাত হোটেলসহ বিভিন্ন স্থানে ভয়াবহ বোমা হামলায় শেষ পর্যন্ত ২৯০ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছেন। তবে হামলার বিষয়ে শ্রীলঙ্কার পুলিশ প্রধান দশদিন আগে দেশজুড়ে এমন সতর্কতা জারির কথা জানিয়েছিলেন বলে হামলার দিনই খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। দেশটির পুলিশ প্রধান পিয়ুথ জয়াসুন্দর গত ১১ এপ্রিল এ সংক্রান্ত গোয়েন্দা সতর্কতার বার্তা পাঠিয়ে শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করেছিলেন। সতর্ক বার্তায় তিনি বলেছিলেন, উগ্রবাদী সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ গির্জা, এমনকি কলম্বোয় ভারতীয় হাইকমিশনে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে। গত বছর দেশটিতে বুদ্ধ মূর্তি ভাঙার ঘটনার মধ্য দিয়ে নজরে আসে উগ্রবাদী সংগঠনটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD