শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
বরগুনায় বাসচাপায় আ.লীগ নেতা নিহত

বরগুনায় বাসচাপায় আ.লীগ নেতা নিহত

রিপোর্ট আজকের বরিশাল:
বরগুনায় যাত্রীবাহি বাসচাপায় সুখরঞ্জন সিকদার নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুখরঞ্জন নিশানবাড়িয়া এলাকার মুকুন্দ সিকদারের ছেলে ও তিনি নলটোনা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কবীর বলেন, সুখরঞ্জন সিকদার নিশানবাড়িয়ার একজন ব্যবসায়ী। তিনি সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হয়ে নিশানবাড়িয়া চৌরাস্তায় ওঠেন। এ সময় বরগুনা থেকে নিশানবাড়িয়াগামী রিমি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর হোসেন মাহমুদ বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD