বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ বরিশাল-স্বরূপকাঠি সড়কে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫ স্বদেশের মাটিতে ফিরল ভারতে পাচারের শিকার ৩০ শিশু-কিশোর
সাংবাদিক মাহফুজ উল্লাহ’র মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক

সাংবাদিক মাহফুজ উল্লাহ’র মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক

রিপোর্ট রফিকুল ইসলাম মিলন:
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কলামিস্ট মাহফুজউল্লাহ মারা গেছেন। শনিবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় ১১টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০টা ৫ মিনিট) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি। জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি মোঃ হারুন অর রশিদ, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী রেজা দোজা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা বলেন- সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ হতে সময়ের ব্যাপার। সাংবাদিক মাহফুজ উল্লাহ তার কর্মের মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD