শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
আগৈলঝাড়ায় ইয়াবাসহ আটক ১

আগৈলঝাড়ায় ইয়াবাসহ আটক ১

গৌরনদী প্রতিনিধিঃ
দুলাল শরীফ নামের বরিশালের গৌরনদী পৌর এলাকার এক ওয়ার্ড বিএনপি নেতা ১১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মঙ্গলবার রাতে পার্শ্ববর্তি আগৈলঝাড়া থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সে ওই পৌর এলাকার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী গ্রামের বাসিন্ধা মোঃ ইউনুস শরীফের ছেলে ও গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক। আগৈলঝাড়া থানা সূত্রে জানাগেছে, গ্রেফতার হওয়া বিএনপি নেতা দুলাল শরীফ রাজধানী ঢাকা থেকে ইয়াবার ওই চালানটি নিয়ে এসে মঙ্গলবার রাত ৮টার দিকে পার্শ্ববর্তি কালকিনি উপজেলার মজিদবাড়ি (ভূরঘাটা) বাসষ্ট্যান্ডে নামেন। এরপর চালানটি নিয়ে ডাসার সড়ক ধরে সামনে এগিয়ে সে মাগুরা চৌরাস্তা দিয়ে গৌরনদীতে ঢোকার চেষ্টা করছিল। গোপন সূত্রে এ খবর জানতে পেরে আগৈলঝাড়া থানা পুলিশ আগে থেকেই সেখানে ওৎ পেতে থাকে। রাত পৌনে ৯টার দিকে পুলিশ সেখান থেকে দুলাল শরীফকে আটকের পর তার দেহতল্লাশী চালিয়ে ১১’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ঘটনার সত্যতা নিন্ডিত করে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গ্রেফতার হওয়া বিএনপি নেতা দুলাল শরীফ দীর্ঘদিন ধরে গৌরনদী ও পার্শ্ববর্তী উপজেলাসমুহে গোপনে ইয়াবাসহ মাদক বিক্রির ব্যবসা করে আসছিল বলে থানা পুলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত বিএনপি নেতাকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD