শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
বোরহানউদ্দিনে জেলেদের মাঝে কোস্ট ট্রাস্ট এর ছাগল ও ঔষধ বিতরণ

বোরহানউদ্দিনে জেলেদের মাঝে কোস্ট ট্রাস্ট এর ছাগল ও ঔষধ বিতরণ

ভোলা জেলা প্রতিনিধিঃ
কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও উপকূলীয় এলাকার জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এইচ.সি.জি ৭০ জেলে সদস্যদের মাঝে ছাগল ও ক্রিমি নাশক ও অন্যান্য রোগের ঔষধ বিতরণ করেছে কোস্ট ট্রাস্ট ভোলা শাখা বুধবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা কোস্ট ট্রাস্ট অফিসের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় ৷ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন ৷ এ সময় তিনি ছাগল পালন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নে সদস্যদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন ৷ এসময় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন মহিলা কলেজের অর্থনীতি প্রভাষক মনিরুজ্জামান এবং ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ ৷ তিনি ছাগল পালন, এর যথাযত যতœ, সঠিক চিকৎসা ও রক্ষনাবেক্ষন সর্ম্পকে সদস্যদেরকে অবহিত করেন ৷ এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র সিএম মোঃ আবদুল্লাহ, মোঃ মমিন উদ্দিন সহ সংশ্লিষ্ট অফিসের অন্যান্য কর্মকর্তা ও ৭০ জন এইচ সি জি সদস্য ৷ উল্লেখ্য, ইউ এস এ আইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে এই কর্যক্রম পরিচালনা কার হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD