শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
বাকেরগঞ্জের বাদলপাড়া মাদ্রাসার সভাপতি হলেন হারুন-অর-রশিদ

বাকেরগঞ্জের বাদলপাড়া মাদ্রাসার সভাপতি হলেন হারুন-অর-রশিদ

রিপোর্ট আজকের বরিশাল:
বাকেরগঞ্জের পূর্ব বাদলপাড়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ হারুন-অর-রশিদ। ২০১৯-২০ মেয়াদে গঠিত কমিটিতে সাদা মনের মানুষ হিসেবে পরিচিত হারুন-অর-রশিদ সভাপতি নির্বাচিত হওয়ায় মাদরাসার শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। মাদরাসার শুরু থেকে বিভিন্ন সময়ে নানা কল্যাণমূলক কর্মান্ডে সম্পৃক্ত ছিলেন তিনি। ব্যক্তিগত অর্থায়নে ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান, খাতা কলম সহ শিক্ষা উপকরণ প্রদান এবং গরিব ছাত্রদের নগদ অর্থ প্রদান সহ মাদরাসার উন্নয়নে ব্যাপক ভুমিক রাখছেন তিনি। সভাপতি নির্বাচিত হয়ে প্রথম মিটিংয়েই তিনি মাদরাসার ভবন সংস্কার, ছাত্রদের পোষাক প্রদান, ছাত্রীদের বোরখা প্রদান সহ বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। তার এই মেয়াদে মাদরাসার শিক্ষা কার্যক্রমে গুণগত পরিবর্তন আসবে বলে আসা প্রকাশ করছেন এলাকাবাসী। মোঃ হারুন-অর-রশিদ পূর্ব বাদলপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিন হাওলাদারের বড় ছেলে। এছাড়াও তিনি বাংলাদেশ ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এবং বরিশাল বিভাগ ও জেলা কমিটির সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী কাউনিয়া দীঘিরপাড় জামে মসজিদ ও পূর্ব বাদলপাড়া জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিদ্যোৎসাহী সদস্য মোঃ শামিম হাওলাদার, অভিভাবক সদস্য আঃ রহিম, মোতাহার হাওলাদার, নয়ন মোল্লা ও শাহীন হাওলাদার। শিক্ষক প্রতিনিধি নেগাবান আব্দুল আলীম, কারী আঃ সালাম এবং সংরক্ষিত মহিলা সদস্যা উম্মে কুলসুম। এছাড়াও রয়েছেন দুজন দাতা সদস্য । তাছাড়া এই কমিটির পদাধিকারবলে সদস্য সচিব মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওঃ এ বি এম আঃ রব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD