শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
কলাপাড়ায় জেলেসহ ৩২ ভারতীয় ট্রলার আটক

কলাপাড়ায় জেলেসহ ৩২ ভারতীয় ট্রলার আটক

কলাপাড়া প্রতিনিধি:
কলাপাড়ার পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা ভারতীয় ৩২ টি মাছ ধরার ট্রলার জব্দ করেছে। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে দিক হারিয়ে এসব ফিশিং বোট রামনাবাদ চ্যানেলে প্রবেশ করলে কোস্টগার্ড তাদের নিরাপদ হেফাজতে নিয়েছে। এসব ট্রলারের প্রত্যেকটিতে ১৫-১৮ জন জেলে রয়েছে। পশ্চিমবঙ্গ এলাকার এ ট্রলারগুলো সাগরে মাছ শিকাররত অবস্থায় ঝড়ের কবলে দিক হারিয়ে ফেলে। কোস্টগার্ড পায়রা বন্দর কন্টিজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, রোববার দুপুরে এ ট্রলারগুলো তাদের হেফাজতে নিয়েছেন। বর্তমানে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে এ ট্রলারগুলো বেধে রাখা হয়েছে। তবে ট্রলারগুলোতে কোন অবৈধ জিনিসপত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে কোস্টগার্ড। কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, ট্রলারে থাকা জেলেদের নাম ঠিকানা সংগ্রহ করছেন। অধিকাংশ জেলের বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের ২৪ পরগণা এলাকায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD