বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ বরিশাল-স্বরূপকাঠি সড়কে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫ স্বদেশের মাটিতে ফিরল ভারতে পাচারের শিকার ৩০ শিশু-কিশোর
নগরীতে ডিবাইডার ভেঙ্গে দিলো ট্রাক

নগরীতে ডিবাইডার ভেঙ্গে দিলো ট্রাক

রিপোর্ট আজকের বরিশাল :
বরিশাল নগরীর যানজট নিরাসনে সড়কে ডিবাইডার স্থাপন করেছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এবার সেই ডিবাইডার ভেঙ্গে দিলো বেপরোয়া ট্রাক। সূত্র জানায়, আজ শনিবার রাত পৌনে ১১টায় নগরীর সদর রোডে (লাইন রোডের সম্মূখে) বেপোরোয়াভাবে একটি ট্রাক (খুলনা- এ ৯৭৪) সড়ক ডিবাইডারের উপর উঠিয়ে দেয়। এতে সড়ক ডিবাইডারটি ভেঙ্গে পড়ে যায়। ডিবাইডারটি ভেঙ্গে দ্রুত পালিয়ে যায় বালুভর্তি ঐ ট্রাকটি। এ ঘটনায় কিছু সময়ের জন্য যানচলাচল ব্যাহত হয়। এসময় সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনাস্থলে থাকা আমিনুল শাহীন নামে এক পথচারী বলেন, ট্রাকটি খুবই বেপরোয়া ছিলো। হঠ্যাৎ করে এসেই সড়ক ডিবাইডারের উপর উঠিয়ে দেয়। প্রতিদিন রাতে নগরীতে এরকম বেপরোয়া ভাবে চলাচল করে। ট্রাকগুলো এমভাবে চলাচল করে এতে আতঙ্কিত থাকি আমরা সাধারন মানুষ। আমরা এব্যাপারে মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি। উল্লেখ্য, বরিশাল নগরীতে বেপরোয়া ট্রাক নিয়ে বেশ কয়েকবার সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। এমন বেপরোয়া ট্রাকের কারনে প্রাণ হারিয়েছে অনেকে। তাই এর বিরুদ্ধে বিসিসি মেয়রের দ্রুত কোন পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন নগরবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD