শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
বরিশালে হরতালে নেই কোন প্রভাব

বরিশালে হরতালে নেই কোন প্রভাব

রিপোর্ট আজকের বরিশাল :
গ্যাসের মুল্য বাড়ার প্রতিবাদে বাম দল আহুত হরতালে বরিশালে কোন প্রভাব পরেনি। তবে হরতাল সমর্থনাকারীরা বৃষ্টিতে ভিজেই হরতালের সমর্থনে সড়কে অবস্থান নিয়েছে। রোববার (৭ জুলাই) ভোর ছয়টা থেকে নগরের সদর রোডের কাকলীর মোড় ও জেলখানার মোড় এলাকায় যান চলাচল না করার জন্য চালক দের অনুরোধ জানায় হরতাল পালন কারিরা। এছাড়া সকাল সারে ছয়টায় জেল খানা মোড়ে হরতালের সমর্থনে হাতে লাল পতাকা নিয়ে মিছিল করে তারা। পরে সকাল পোনে সাতটার দিকে নগরের কাকলীর মোর এলাকায় যান চলাচল না করার আহবান জানিয়ে মিছিল করে বাম গনতান্ত্রিক জোট। পরে সকাল সোয়া ৮ টার দিকে পুলিশ কাকলীর মোড়ে অবস্থান নেয়া হরতাল সমর্থনকারীদের হটিয়ে দেয়ার চেষ্টা করলে বাক-বিতান্ডার সৃষ্টি হয়। তবে হরতালকারীরা বলছে, কোন পিকেটিং নয়, হরতালের বিষয়বস্তু জনগন ও চালকদের বুঝিয়ে তাদের যানবাহন না চালনার জন্য অনুরোধ করা হচ্ছে। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু বলেন, এ হরতালে রাষ্ট্রের প্রতিটি জনগনের সমর্থন থাকা উচিত। কারণ এ হরতাল শুধু আমাদের নয়, রাষ্ট্রের প্রতিটি জনগনরে জন্য। আজ গ্যাসের দাম বাড়লে যানবাহনের ভাড়া, বিদ্যুৎসহ গ্যাস দিয়ে উৎপাদিত সকল কিছুর দাম বাড়বে। যার প্রভাব প্রতিটি মানুষকেই ভোগ করত হবে। তবে এই হরতালে নগরির জিবন যাত্রায় কোন প্রভাব পরেনি। লঞ্চ, বাস, বিভিন্ন গণপরিবহন চলাচলসহ সব কিছু ই সাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্য দিয়ে নগরের ব্যস্ততা স্বাভাবিকভাবে বাড়তে থাকে। স্কুল কলেজ অফিস আদালতে যথাসময়ে কার্যক্রম শুরু হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় নগরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD