শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
বরগুনার আরেক নয়ন বন্ড গ্রেফতার

বরগুনার আরেক নয়ন বন্ড গ্রেফতার

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার একই জেলার বামনা উপজেলায় আরেক যুবককে প্রকাশ্য দিবালোকে কোপানোর চেষ্টা চালিয়েছেন আরেক যুবক। শুক্রবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বামনা থানার অদূরে উপজেলার সদর রোডের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদর রোড এলাকার মো. মতিন হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (২৫) প্রকাশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করেন মো. হাসিব (২১) নামে আরেক যুবককে। এ ঘটনার খবর পেয়ে বামনা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক করে। এ সময় সোহেলের কাছ থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। হামলায় বেঁচে যাওয়া মো. হাসিব জানান, হামলাকারী সোহেল হাওলাদারের সঙ্গে বিকেল ৫টার দিকে বাকবিতণ্ডা হয় তার। এ সময় দুজনে উত্তেজিত হলে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে দুজনে স্থান ত্যাগ করে চলে যান। ঘটনার আধাঘণ্টা পরে তিনি বামনা সদর রোডে মসজিদের কাছে আসলে হামলা চেষ্টাকারী সোহেল একটি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে তার ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তিনি পালিয়ে প্রাণে বেঁচে যান। এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, ‌কোন অঘটন ঘটার আগেই পুলিশ অভিযান চালিয়ে হামলা চেষ্টাকারীকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কাল (আজ শনিবার) আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD