সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

বরিশালে বেসরকারী শিক্ষকদের অনশন পালন

বরিশালে বেসরকারী শিক্ষকদের অনশন পালন

বেসরকারী শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান, অবসর সুবিদা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপন বাতিল এবং মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা শিক্ষক সমিতি। বুধবার দেশব্যপি কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এই কর্মসূচী পালন করেন শিক্ষক সমাজ। বরিশাল জেলা শিক্ষক সমিতির সভাপতি আঃ মালেকের সভাপতিত্বে প্রতীক অনশন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক শাখা সভাপতি ফরিদুল আলম জাহাঙ্গীর,সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, বরিশাল জেলা শিক্ষক সমিতি সাধারন সম্পাদক আসাদুল হক আসাদ,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। এসময় আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি দাশ গুপ্ত আশিষ কুমার, মহানগর সভাপতি এইচ.এম জসিম উদ্দিন সহ জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ। পরে দুপুর ১ টায় মহিলা নেত্রী রাবেয়া বেগম শিক্ষকদের প্রতীক অনশন পানি পান করিয়ে অনশন ভংঙ্গ করান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD