শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
ঝালকাঠিতে সাংবাদিকের পরিবারের জমিদখলে ভূমিদস্যুদের পায়তারা

ঝালকাঠিতে সাংবাদিকের পরিবারের জমিদখলে ভূমিদস্যুদের পায়তারা

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির পোষন্ডা গ্রামে সাংবাদিকের পরিবারের জমি দখলে একটি ভূমি দস্যুচক্রের অপতৎপরতার অভিযোগ পাওয়া গেছে। এ চক্রটি নানা রকম হুমকী ধামকীসহ নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানী করার অপচেষ্টায় নেমেছে বলে পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, ঝালকাঠি পৌরসভার নেছারাবাদ এলাকার বাসিন্দা মো: মামুন খানে ২০১৩ সালে সদর উপজেলার পোষন্ডা গ্রামে সাবকওলা দলিলমূলে মালিক (মৌজা-পোষন্ডা, জেএল-৩১, এসএ খতিয়ান নং ২৭, বিএস সৃজিত খতিয়ান নং ২৬৯,এবং দাগ নং ৪৬৯, ৫৫৪,৫৫৫ ডিসিআর নং ৫৮১৭২) ৬৩.৫০ শতাশং জমি ক্রয় করেন। এতদিন শান্তিপূর্নভাবে তিনি ক্রয়কৃত এ জমি ভোগ দখল করে আসছেন। কিš‘ সম্প্রতি পোষন্ডা গ্রামের খলিল মোল্লা, আকুলি বালা, বকুলি বালা, শেফালি বালা, গোলাপী বালা রাধা লক্ষীসহ একটি ভূমি দস্যুচক্র সাংবাদিক পরিবারের মামুনকে নানারকম হয়রানী করছে। নিজের ক্রয়কৃত জমি দখলে গেলে ভারাটিয়া সন্ত্রাসী এনে হত্যার ষড়যন্ত্রের পায়তারা করছে। মামলা দিয়ে হয়রানীসহ নানা ভাবে হয়রানীতে সাংবাদিক পরিবারটি অসহায় হয়ে পড়েছেন। তাই প্রতিকার চেয়ে গত ৩ আগস্ট ঝালকাঠি পুলিশ সুপারে কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD