বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ বরিশাল-স্বরূপকাঠি সড়কে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫ স্বদেশের মাটিতে ফিরল ভারতে পাচারের শিকার ৩০ শিশু-কিশোর
পটুয়াখালীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মুসা নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে শহরের শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসা কালিকাপুর এলাকার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের শান্তিবাগ এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আবদুস সাত্তারের নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে তিন তলা থেকে পরে মুসা গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার উল্লাহ বলেন, জরুরি বিভাগে নিয়ে আশার আগেই মুসার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD