শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
অফিসে না এসেই বেতন নিচ্ছে কর্মকর্তা

অফিসে না এসেই বেতন নিচ্ছে কর্মকর্তা

বরগুনার বামনা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (জেএসএ) মো. আলমগীর হোসেন কর্ম এলাকায় যোগদানের পর থেকেই মাসে একদিন আবার কোনো মাসে দু’দিন অফিস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে অনুপস্থিত থাকলেও বেতন তোলার দিন ঠিকই হাজিরা খাতায় মাসের সম্পূর্ণ সই করে বেতন তুলে নিচ্ছেন। সোমবার (৯ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বামনা পরিসংখ্যান অফিস কার্যালয়ে সরেজমিনে গেলে তার বসার চেয়ারটি খালি পড়ে থাকতে দেখা যায়। এসময় অফিসে থাকা চেইনম্যান মো. আশিকুর রহমানের সঙ্গে কথা হয়। আশিকুর রহমান জানান, স্যারে মাসে দুই তিন দিন অফিসে আসেন। তাছাড়া তিনি বরগুনায় থাকেন। অফিসে আমি থাকি যাতে অফিস বন্ধ না থাকে। অভিযুক্ত বামনা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (জেএসএ) মো. আলমগীর হোসেন বলেন, “আজ আমি অসুস্থ তাই ছুটিতে আছি। নিউজ না করে বরগুনায় আসেন, আমার সঙ্গে দেখা করে অবশ্যই চা খেয়ে যাবেন।” বরগুনা জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নুরুল আমিন জানান, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আলমগীর হোসেন বামনা অফিসে যাননি। সেদিন ছুটিও নেননি। তবে আজ (সোমবার ৯ সেপ্টেম্বর) তিনি লিখিত ছুটিতে আছেন। আপনাদের মাধ্যমে জানলাম তিনি অফিসে ঠিকমতো যান না। এরপর অনিয়ম হলে বিষয়টি আমি দেখবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD