শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
ঝালকাঠিতে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

ঝালকাঠিতে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

ঝালকাঠিতে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (২০) ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে। দণ্ডিত মিলন সিকদার (৩৪) জেলার রাজাপুর উপজেলার পশ্চিম পুটিয়াখালী গ্রামের মো. আজাহার আলী সিকদারের ছেলে। সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মোঃ. তোফায়েল হাসান রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণা কালে দণ্ডিত মিলন সিকদার পলাতক ছিলেন। মামলার নথিপত্রের উধৃতি দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এম আলম খান কামাল জানান, ২০০৯ সালের ৮ আগস্ট দুপুরে রাজাপুর উপজেলার পশ্চিম পুটিয়াখালী গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে একই এলাকার মিলন সিকদার। পরে কিশোরীর বাবা বাদী হয়ে ২০ আগস্ট মিলন সিকদারকে আসামী করে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই বছরের ৩১ অক্টোবর রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ সিকদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৭ জনের সাক্ষ্যগ্রহণ রায় ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD