বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ বরিশাল-স্বরূপকাঠি সড়কে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫ স্বদেশের মাটিতে ফিরল ভারতে পাচারের শিকার ৩০ শিশু-কিশোর
মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় জোছনা রানী (৩৮) নামে তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। নিহত জোছনা রানী উপজেলার চরকগাছিয়া গ্রামের রিপন শিকদার। নিহত জোছনা রানীর স্বামীর ছোট ভাই সঞ্জয় শিকদার জানায়, রোববার রাতে স্বামীর সাথে অভিামান করে জোছনা রানী ঘরে রক্ষিত চালের পোকাদমন ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় রাত ৩টায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় তিনি মারা যান। পরে খবর পেয়ে থানা পুলিশ স্বাস্থ্যকমপ্লেক্স থেকে জোছনা রানীর লাশ উদ্ধার করে। এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বলেন, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD