শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
রাজাপুরে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে কারাদণ্ড

রাজাপুরে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুর উপজেলায় খালে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অপরাধে পাঁচজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার পুখরীজানা গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে মো. হেমায়েত উদ্দিন (৫২), মৃত কালু সরদারের ছেলে মো. রুবেল (২৬), উত্তর সাউদপুর গ্রামের মো. ছিদ্দিক খলিফার ছেলে মো. রাসেল (২৭), মঠবাড়ি গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে মো. সুমন (২৬) ও মৃত রশিদ মল্লিকের ছেলে মো. বেলায়েত মল্লিক (২৬)। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মঠবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার এ দণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে অভিযুক্তরা বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার। কারাদণ্ডপ্রাপ্তদের সোমবার বিকাল ৪টার দিকে ঝালকাঠি কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD