শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
বরিশালে বিভিন্ন রোগে আক্রান্ত ৮৮ জনকে আর্থিক সহায়তা

বরিশালে বিভিন্ন রোগে আক্রান্ত ৮৮ জনকে আর্থিক সহায়তা

রিপোর্ট আজকের বরিশাল:
বরিশালে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের সভাকক্ষে চিকিৎসা সহায়তার চেক দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু ও জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগী ৬৮ জনের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে ৩৪ লাখ টাকা এবং নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ২০ জন শিশুর মধ্যে ৫ হাজার টাকা করে ১ লাখ টাকার চেক বিতরণ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD