শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
বরিশালে সকল ধরণের কিস্তি বন্ধ

বরিশালে সকল ধরণের কিস্তি বন্ধ

রিপোর্ট আজকের বরিশাল:

করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশ। এই মুহুর্তে মহামারি ভাইরাস থেকে মুক্তি পেতে জনসমাগম, জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়া সকল স্কুল-কলেজ, প্রাইভেট কোচিং বন্ধ ঘোষণা করা হয়েছে।সাধারণ লোকজনদের ঘরের বাহির না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাই সকল পরিস্থিতির কথা বিবেচনা করে বরিশালের যে সকল এনজিও মাঠ পর্যায়ে লোন দিয়েছেন, তাদেরকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কিস্তি আদায় বন্ধ করার অনুরোধ জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসন।বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, করোনা প্রতিরোধে দরিদ্র মানুষ এবং নিজস্ব কর্মীদের অবস্থা বিবেচনা করে বরিশাল জেলায় কর্মরত এনজিওর কিস্তি আদায় আপাতত বন্ধ রাখার অনুরোধ করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD