শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন

ইতালিতে একদিনে রেকর্ড ৯১৯ জন

ডেস্ক রিপোর্ট:

ইতালিতে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯১৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট ৯ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবরে বলা হয়, করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। চিকিৎসাধীন আছেন ৬৬ হাজার ৪১৪ জন। চিকিৎসাধীন ৬৬ হাজার ৪১৪ জনের মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ৬২ হাজার ৬৮২ জন। বাকি ৩ হাজার ৭৩২ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৯৫০ জন। গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হচ্ছে। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৮টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD