বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ বরিশাল-স্বরূপকাঠি সড়কে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫ স্বদেশের মাটিতে ফিরল ভারতে পাচারের শিকার ৩০ শিশু-কিশোর
ভোলায় করোনা প্রতিরাধে জীবনুনাশক ওষুধ স্প্রে

ভোলায় করোনা প্রতিরাধে জীবনুনাশক ওষুধ স্প্রে

ভোলা প্রতিনিধি:

করোনোভাইরাস প্রতিরোধে ভোলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার নানান কর্মসূচি অব্যাহত রয়েছে। শনিবার সকালে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে শহরে মাইকিং, লিফলেট ও মাক্স বিতরণ করার পাশাপাশি হাসপাতাল, ক্লিনিক, সড়কসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়েছে। এছাড়া পৌরসভার পক্ষ থেকেও রাস্তাঘাট এবং যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়। পাশপাশি পৌর এলাকার প্রতিটি ঘরে সচেতনতামূলক লিফলেট পৌঁছে দেওয়া হয়। অপর দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার পর্যন্ত মুদি ও কাঁচাবাজার খোলা রাখা হবে। কিন্তু বিকাল ৫টার পর শুধু ওষুধের দোকান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি নির্দেশনা পালন করতে জেলায় নৌবাহিনীর টহল অব্যাহত রয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় ভোলায় আরও ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় বিদেশফেরত ৪০০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া ১৮৭ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD