বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ বরিশাল-স্বরূপকাঠি সড়কে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫ স্বদেশের মাটিতে ফিরল ভারতে পাচারের শিকার ৩০ শিশু-কিশোর
প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ

প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ

 

জরুরি প্রয়োজন ছাড়া আজ বৃহস্পতিবার থেকে বাসার বাইরে বের হলেই জবাবদীহি করতে হবে। করোনা সংক্রমণ এড়াতে জনসমাগম নিরুৎসাহিত করে জনগণকে নিজ নিজ ঘরে থাকতে প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে জেলা প্রশাসনের ফেসবুক পেজে এই ঘোষণা দেয়া হয়। ঘোষণায় বলা হয়, আপনার (যিনি ঘরের বাইরে বের হবেন) ভুলের কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ে নেবে না প্রশাসন।এছাড়া জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এক ফেসবুক বার্তায় সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র ও শ্রমজীবী জনগোষ্ঠীকে এক জায়গায় জমায়েত না করে ত্রাণসামগ্রী তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেয়া, স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততার মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের জন্য প্রকৃত দরিদ্র জনগোষ্ঠী বাছাই করা, ত্রাণসামগ্রী বিতরণে দ্বৈততা পরিহারের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণসামগ্রী প্রদানের জন্য তালিকা তৈরিতে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করার আহ্বান জানান। সকলের সমন্বিত প্রচেষ্টায় করোনাভাইরাস প্রতিরোধ এবং দরিদ্র ও প্রান্তিক আয়ের জনগোষ্ঠীকে নিরাপদ রাখা সম্ভব হলে বলে জেলা প্রশাসক ফেসবুক বার্তায় আশা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD