শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
বরিশালে প্রধানমন্ত্রীর ছবি ব্যাঙ্গ : যুবককে জেল হাজতে প্রেরন

বরিশালে প্রধানমন্ত্রীর ছবি ব্যাঙ্গ : যুবককে জেল হাজতে প্রেরন

বরিশালে প্রধানমন্ত্রীর ছবি ব্যাঙ্গ : যুবককে জেল হাজতে প্রেরন
বরিশালে প্রধানমন্ত্রীর ছবি ব্যাঙ্গ : যুবককে জেল হাজতে প্রেরন

শামীম আহমেদ:

প্রধানমন্ত্রীর ছবি ব্যাঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া এলাকার মালেক ফকিরের ছেলে মাহাবুব আলম (১৯) এর জামিন আবেদন নাকচ করে দিয়ে জেল হাজতে প্রেরনের আদেশ দিয়েছে বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক শামীম আহমেদ। আজ শনিবার (২৪ই) এপ্রিল দুপুরে কোতয়ালী মডেল খানা পুলিশ মাহাবুব আলমকে আদালতে হাজির করা হলে আদালত শুনানী শেষে মাহাবুবের জামিন আবেদন বাতিল করে দিয়ে তাকে জেল হাজতে প্রেরনের আদশ দেন। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সদর কোট ইন্সেপ্রেক্টর খোকন চন্দ্র দে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল মাহাবুব আলম তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি আপলোড দেয় এবং তাতে অশ্লীল ক্যাপশন দেয়, যাহা মূহুর্তের মধ্যে ছড়িয়ে গেলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সেই ঘটনায় শুক্রবার জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নুরুল ইসলাম মাস্টার ও মেম্বর মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের লোকজন মাহাবুব কে ধরে এনে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আসাদ জামান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করায় এলাকাবাসী মাহাবুবকে আটক করে থানায় খবর দিলে তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার ঘটনায় মাহাবুব আলমের বিরুদ্ধে আইসিটি আইনে চরমোনাই ডিঙ্গামানিক ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সিকদার বাদী মামলা দায়ের করেন বলে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (ওসি) তদন্ত আসাদ জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD