শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
পিরোজপুরে বৃষ্টি ও মহামারী থেকে মুক্তির প্রার্থনায় ইসতিসকা’র নামাজ আদায়

পিরোজপুরে বৃষ্টি ও মহামারী থেকে মুক্তির প্রার্থনায় ইসতিসকা’র নামাজ আদায়

পিরোজপুরে বৃষ্টি ও মহামারী থেকে মুক্তির প্রার্থনায় ইসতিসকা’র নামাজ আদায়
পিরোজপুরে বৃষ্টি ও মহামারী থেকে মুক্তির প্রার্থনায় ইসতিসকা’র নামাজ আদায়

পিরোজপুরের ইন্দুরকানীতে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ,খরা,অনাবৃষ্টি এবং মহামারী করোনা থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার সকাল ৮ টায় উপজেলার ইন্দুরকানী বাজার সংলগ্ন সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে এলাকাবাসীর উদ্যোগে ধর্মপ্রাণ মুসল্লিরা এ নামাজ আদায় করেন। নামাজ শেষে মহামারী করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বৃষ্টির প্রার্থনায় আয়োজিত বিশেষ এই নামাজ, খুৎবা ও মোনাজাত পরিচালনা করেন ইন্দুরকানী থানা জামে মসজিদের ইমাম মাওলানা সেকান্দার আলী মীর। অংশগ্রহণকারীরা জানান,বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই,প্রচন্ড খরা,তাপদাহ ও অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন।গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ইসতিসকা নামাজ আদায় করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD