শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ১১ লাখ ছাড়ালো

বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ১১ লাখ ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় করোনায় ৬৯ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৯
গত ২৪ ঘণ্টায় করোনায় ৬৯ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৯

ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমছেই না। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৫ হাজার ১৪২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ১১ লাখ ১৪ হাজার ৪৪১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে সব মিলিয়ে ৩১ লাখ ৭৮ হাজার ৬৭৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ১২ কোটি ৯০ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ। বিশ্বে এখন সক্রিয় কেসের সংখ্যা ১ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার। ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ২০৭ জন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে বৈশ্বিক মৃত্যুর তালিকায় ভারতের অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন। মারা গেছে ২ লাখ ৮ হাজার ৩১৩ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয়। আর মৃত্যুর সংখ্যা দিক দিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৪১৭ জনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD