শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
বাবুগঞ্জে মেম্বার প্রার্থী’র জুয়া খেলার ভিডিও ভাইরাল

বাবুগঞ্জে মেম্বার প্রার্থী’র জুয়া খেলার ভিডিও ভাইরাল

বাবুগঞ্জে মেম্বার প্রার্থী’র জুয়া খেলার ভিডিও ভাইরাল
বাবুগঞ্জে মেম্বার প্রার্থী’র জুয়া খেলার ভিডিও ভাইরাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলা কেদারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেমম্বার প্রার্থী (মোরগ মার্কা) জুয়া খেলার ভিডিও ভাইরাল হয়েছে। এতে সাধারণ মানুষদের মধ্যে শুরু হয় কানাঘুশা। সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী (মোরগ মার্কা) জসিম উদ্দিনের নেতৃত্বে লঞ্চঘাট এলাকা সংলগ্ন বাগানে চলছে জুয়া। এ আড্ডায় অংশ গ্রহণ করে জেলার বাহির থেকে আগতরাও। ৫নং ওয়ার্ডের বাসিন্দা আ: রহিম বলেন ‘শুনছি, জসিম বিদেশে জুয়া খেলতো, দেশে এসে না কি খেলেনা, ভিডিও দেখে বুঝতে পারছি সে এখানেও খেলে। এলোক যদি মেম্বার হয়, দেশের ১২টা বাজবে’ নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘আওয়ামী লীগের নেতা জসিম তার দলের প্রভাব দেখিয়ে জুয়ার আসর টি পরিচালনা করে, তাই কেউ এর প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। দীর্ঘদিন জুয়ার কারণে অত্র এলাকায় ছিনতাই ও চুরির ও ব্যবসায়ী ও সেবকদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে, অভিযুক্ত জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বিকার করেন। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘ জুয়া সহ বিভিন্ন অপরাধে বিরুদ্ধে কঠোর বাবুগঞ্জ পুলিশ। অভিযান এখন আরো জোরদার করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD