বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ বরিশাল-স্বরূপকাঠি সড়কে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫ স্বদেশের মাটিতে ফিরল ভারতে পাচারের শিকার ৩০ শিশু-কিশোর
মঠবাড়িয়ায় ইট ভাটা মালিককে জরিমানা

মঠবাড়িয়ায় ইট ভাটা মালিককে জরিমানা

মঠবাড়িয়ায় ইট ভাটা মালিককে জরিমানা
মঠবাড়িয়ায় ইট ভাটা মালিককে জরিমানা

মঠবাড়িয়া:

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি নিয়ম না মেনে ও পরিবেশ আইন অমান্য করে ইটভাটা করায় ইট ভাটার মালিক সরোয়ার মোক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে পিরোজপুর নির্বাহী ম্যাজিস্টেট্র অশোক বিক্রম চাকমা উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে সরোয়ার মোক্তার এর ইট ভাটায় (পাঁজা) ভ্যাম্যমান আদালত বসান। এসময় তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জানা গেছে, উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব পাতাকাটা ও পশ্চিম পাতাকাটা সংযোগ রাস্তার ওপর স্থানীয় সরোয়ার হোসেন মোক্তার দীর্ঘদিন ধরে রাস্তা সংলগ্ন জমির মাটি কেটে ইট তৈরীর ফলে ওই রাস্তাটির বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দিয়েছে। চলাচলের রাস্তাটিতে পাজা মালিক এখানে-সেখানে কাঠ ও ইট ফেলে রাখার কারনে এলাকাবাসীর চলাচলে দারুন ভোগান্তি পোহাচ্ছিলো। পিরোজপুর নির্বাহী ম্যাজিস্টেট্র অশোক বিক্রম চাকমা বলেন, সরকারি কোন প্রকার নিয়মনীতি না মেনে ইট ভাটায় (পাঁজা) করায় সরোয়ার মোক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD