সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

কাউখালীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন ডিসি

কাউখালীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন ডিসি

কাউখালীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন ডিসি
কাউখালীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন ডিসি

কাউখালী:
পিরোজপুরের কাউখালীতে শনিবার সকালে মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন পিরোজপুর জেলার ডিসি আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরী গ্রামে নির্মিত ১০৪টি ঘর পরিদর্শন  করেন।
তিনি ঘরের কাজের গুনগত মান দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুস শহীদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, আমরাজুড়ী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোস্তাক আহম্মেদ, অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD