মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে লঞ্চ ১৫ জুলাই থেকে

অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে লঞ্চ ১৫ জুলাই থেকে

যাত্রীরা মাস্ক না পরলে লঞ্চ মালিকদের জরিমানা
যাত্রীরা মাস্ক না পরলে লঞ্চ মালিকদের জরিমানা

বরিশাল:

অর্ধেক আসন খালি রেখে আগামী ১৫ জুলাই থেকে দেশের সব নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। আজ সোমবার রাতে বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫ জুলাই থেকে গণপরিবহন চলাচলের সিদ্ধান্তে লঞ্চও চলাচল করবে। লঞ্চ চলাচল করলেও, অর্ধেক জায়গা ফাঁকা রাখতে হবে। তবে, এতে ডেকের ভাড়া বাড়তে পারে বলে জানান তিনি। যোগাযোগ করা হলে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, ‘এটি একটি ভালো সিদ্ধান্ত। লঞ্চগুলো চলাচল করলে আগের মতো বিশৃঙ্খলভাবে কেউ বাড়ি যাবে না। এতে দীর্ঘদিন ধরে নৌ পরিবহন শ্রমিকদের কিছুটা হলেও সংকট দূর হবে।’ ‘ইতোমধ্যে আমরা টিকিটও কাটতে শুরু করেছি,’ বলেন তিনি। তিনি আরও বলেন, ‘একটা লঞ্চে অনেক জায়গা থাকে, অর্ধেক জায়গা খালি রাখলেও কোন সমস্যা হবে না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD