সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

স্বরূপকাঠিতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্বরূপকাঠিতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্বরূপকাঠিতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
স্বরূপকাঠিতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠিতে ১নং পৌরসভা ওয়ার্ডের  ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিল্পী বেগম (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন নেছারাবাদ থানা পুলিশ। শুক্রবার ২টার দিকে এ এসআই মামুনের নেতৃত্বে, এসআই শরিফুল ইসলাম, এসআই নাঈম , গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানা পুলিশ  , স্বরূপকাঠি পৌর সভার ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করে শিল্পী বেগমকে। নারী পুলিশ সদস্যরা তার দেহ তল্লাশী করে। এ সময় তার  শরীরের সাথে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন,  এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের শেষে শনিবার আসামিকে পিরোজপুর কোর্টে পাঠানো হবে। মোসাম্মৎ শিল্পী বেগম (৩৮) স্বামী মোঃ আনোয়ার হোসেন, পিতা-মৃত ফারুক মোল্লা, শিল্পী  স্বরূপকাঠি পৌরসভার ১ নং ওয়ার্ডের মো. আনোয়ার হোসেনের স্ত্রী । দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছেন শিল্পী বেগম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD