সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

কলাপাড়ায় চোরাই গরু জব্দ, আটক ২

কলাপাড়ায় চোরাই গরু জব্দ, আটক ২

কলাপাড়ায় চোরাই গরু জব্দ, আটক ২
কলাপাড়ায় চোরাই গরু জব্দ, আটক ২

কলাপাড়া:

পটুয়াখালীর কলাপাড়ায় সংঘবদ্ধ গরু চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১০টি চোরাই গরু জব্দ করা হয়। গ্রেফতারকৃতারা হলো উপজেলার ধানখালী ইউনিয়নের জাকির সরদার এবং পাশ্ববর্তী আমতলী পৌর শহরের বাসীন্দা নজির ইসলাম। সোমবার সকালে ধানখালীর ইউনিয়নের নোমরহাট বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ গরু চোর ধানখালী নোমরহাট বাজারে চোরাই গরু বিক্রির জন্য নিয়ে আসে। গোপন সংবাদের ভিক্তিতে দু’টি চোরাই গরুসহ তাদের দু’জনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের তথ্যমতে জাকির সরদার বাড়ি ধানখালী থেকে আরও আটটি গরু উদ্ধার করে পুলিশ। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারমান রিয়াজ তালকদার বলেন, গত কয়েক মাসে ধানখালী ইউনিয়নে অন্তত অর্ধশত গরু চুরির ঘটনা ঘটেছে। এমকি চোরের উৎপাতের গোয়াল ঘরে পাহাড়া বসানো হয়েছে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ১০টি গরুসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD