সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো আরও দুটি মৃত ডলফিন

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো আরও দুটি মৃত ডলফিন

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো আরও দুটি মৃত ডলফিন
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো আরও দুটি মৃত ডলফিন

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধি:
কুয়াকাটা সমুদ্র  সৈকতে আবারো ভেসে এসেছে ইরাবতি ও হ্যামব্যাক প্রাজাতির ৮ ফুট দৈঘের্যর দুটি মৃত ডলফিন। সোমবার (৯ আগস্ট ) বেলা সাড়ে বারোটায় সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় ডলফিন দুটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে ডলফিনটি দুটিকে মাটিচাপা দিয়ে দেয় তারা।  স্থানীয়রা জানান, ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালে আটকে ডলফিন দুটি মারা যেতে পারে। এর আগে শনিবার সন্ধ্যায় জোয়ারে একটি ডলফিনটি ভেসে এসে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকের খাজুরা এলাকায় আটকা পড়ে। মৃত ডলফিনটির পিঠের দিকটা মেটে এবং নিচের দিকটা সাদা-গোলাপি রঙয়ের। এর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া মুখটা রক্তাক্ত ছিল এবং মুখে জালের ছেড়া অংশ পেঁচানো রয়েছে। ডলফিনটি ৬-৭ ফুট লম্বা ছিল। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাথমিকভাবে একটি ডলফিনকে ইরাবতি ও অপরটিকে হ্যামব্যাক প্রজাতির বলে ধারনা করা হচ্ছে। বন্য প্রানী আইনে জটিলতা থাকার ডলফিন দুটিকে পোষ্টমর্টেম কিংবা সংরক্ষন সম্ভব হয়নি। তাই স্থানীয়দের মাটিচাপা দিতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD