মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতি : জন্মাষ্টমীতে শোভাযাত্রা-মিছিল নয়

করোনা পরিস্থিতি : জন্মাষ্টমীতে শোভাযাত্রা-মিছিল নয়

করোনা পরিস্থিতি : জন্মাষ্টমীতে শোভাযাত্রা-মিছিল নয়
করোনা পরিস্থিতি : জন্মাষ্টমীতে শোভাযাত্রা-মিছিল নয়

ডেস্ক:

দেশে করোনার (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, র‌্যালি ও মিছিলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আজ রবিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৬ আগস্ট জারি করা জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। সেইসঙ্গে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, র‌্যালি, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।’আগামীকাল সোমবার (৩০ আগস্ট) শুভ জন্মাষ্টমী উদযাপন করা হবে। জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতিবছর এ দিনটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে উদযাপন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD