শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বরিশালে ইন্দো-বাংলার কারখানায় র‌্যাবের অভিযান

বরিশালে ইন্দো-বাংলার কারখানায় র‌্যাবের অভিযান

বরিশালে ইন্দো-বাংলার কারখানায় র‌্যাবের অভিযান
বরিশালে ইন্দো-বাংলার কারখানায় র‌্যাবের অভিযান

বরিশাল:

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে র‌্যাবের অভিযান ওষুধ উৎপাদরকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮)। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ওষুধ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহকারে ওই প্রতিষ্ঠানে প্রবেশ করে শৃঙ্খলা রক্ষাকারী এলিট ফোর্সের টিম।অভিযান চলাকালে ইন্দো-বাংলার অভ্যার্থনায় গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে পারলেও রাত সাড়ে ৮টার দিকে তাদের গেটের বাইরে বের করে দেওয়া হয়। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আভিযানিক টিম বেড়িয়ে যায়। তবে দায়িত্বশীল কোন কর্মকর্তা গণমাধ্যমের সাথে কথা বলেননি। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান ফটকের বাইরে র‌্যাবের ৮টি গাড়ি অপেক্ষমান দেখা গেছে। জানা গেছে, দেশব্যাপী র‌্যাবের অভিযান সপ্তাহের অংশ হিসেবে ওষুধ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানেও অভিযান চালিয়েছিল র‌্যাব। ওদিকে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকেও কেউ কোন কথা বলতে রাজি হননি। বক্তব্যের জন্য মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার পরে অফিসে যাওয়ার জন্য বলেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD