সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

পিরোজপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

পিরোজপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

পিরোজপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম
পিরোজপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

পিরোজপুর:

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ছগির ফরাজি ও তার ছেলের ধারালো অস্ত্রের কোপে বড় ভাই হারুন ফরাজি (৫০) গুরুতর জখম হয়েছেন। সোমবার বিকালে উপজেলার সাপলেজা গ্রামে এ ঘটনা ঘটে।তারা দুজনই ওই গ্রামের মৃত আব্দুল জব্বার ফরাজির ছেলে। পুলিশ সোমবার রাতে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।গুরুতর আহত হারুন ফরাজি জানান, পৈতৃক সূত্রে পাওয়া তার জমিতে ছোট ভাই ছগির ফরাজি জোর করে আমন বীজ রোপন করে।এ ঘটনার কারণ জানতে গেলে ছগির ফরাজি ও তার ছেলে রাকিব ফরাজি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে তাকে।পরে তার চিৎকারে স্ত্রী ফিরোজা বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। এর পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।মঠবাড়িয়া থানার ওসি মো. নূরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD