সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৌলতখান প্রতিনিধিঃ
দৌলতখান পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের মোঃ দুলাল কমিশনার বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ডুবে ফারিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷  বুধবার (১৫ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকার একটি পুকুরে প্রতিবেশী এক বাসিন্দা গোসল করতে গেলে তার পায়ের সাথে মরদেহ  লাগলে পড়ে সে মরদেহ উদ্ধার করে । সে দৌলতখান পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ নুরুন্নবী মাঝির মেয়ে । স্থানীয়রা জানায়, শিশুটি বাড়ির পাশে থাকা একটি পুকুরের মধ্যে বাচ্চাদের সাথে খেলতে গেলে পানিতে পড়ে যায়। এক পর্যায়ে এলাকার এক বাসিন্দা গোসল করতে গেলে তার পায়ের সাথে বাচ্চাটির মরদেহ লাগলে পড়ে মরদেহ উদ্ধার করে দৌলতখান  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, পানিতে ডুবে  শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD