মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

বরিশালে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বরিশালে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বরিশালে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক ও লঞ্চ শ্রমিকদের জন্য শব্দদূষণ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

আজ ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতা শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বূলক প্রকল্প, পরিবেশ অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক ও লঞ্চ শ্রমিকদের জন্য শব্দদূষণ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় মোঃ আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান, বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুন্সী মুবিনুল হক, উপপরিচালক (ইঞ্জিঃ) বিআরটিএ বরিশাল বিভাগ মোঃ জিয়াউর রহমান, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আবদুল হাইসহ পরিবহন ও লঞ্চ চালক, মালিক এবং শ্রমিক উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে। মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক ও লঞ্চ শ্রমিকদের জন্য শব্দদূষণ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD