সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

গৌরনদীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

গৌরনদীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

গৌরনদীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
গৌরনদীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

গৌরনদী:

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, আজ (২৮ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের কাসেমাবাদ এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি ওই নারীকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার বলেন, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এসআই তমাল আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পিবিআই অফিসে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD