সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

গাজীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক আটক

গাজীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক আটক

ধর্ষক আরমান। ছবি: সংগৃহীত

গাজীপুরে ৮ বছরের এক শিশুকে গজারী বনের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণের পর ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত আরমান সেই ভিডিও বন্ধুদের পাঠালে এলাকাবাসী তাকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার বরমীর দরগারচালা এলাকায় অভিযুক্তকে পুলিশে দেয়া হয় ।

ধর্ষণের শিকার শিশু উপজেলার বরমী ইউনিয়নের বাসিন্দা । সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী । আর অভিযুক্ত আরমান (২৭) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মো. শামসুল হকের ছেলে । তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝেরটেক এলাকার বাসিন্দা ।

 
পুলিশ জানায়, ধর্ষণের ঘটনাটি ৬ মার্চের । ধর্ষণের সময় ভিডিও ধারণ করে তা ৮ মার্চ সামাাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন আরমান । এরপরই এলাকাবাসী মিলে সেই যুবককে আটক করে । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আরমান (২৭) কে আটক করে পুলিশ ।
শিশুর বাবা বলেন, ‘আমি গরিব মানুষ । মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করি । স্ত্রী শারীরিক প্রতিবন্ধী। অভিযুক্ত যুবক আমার শিশুকন্যাকে বাড়ি থেকে গজারী বনে নিয়ে আসে । আমার শিশুর ওপর অমানুষিক অত্যাচার করে সে । শিশুকন্যা কান্নাকাটি করলে আশপাশের মানুষ গিয়ে উদ্ধার করে ।’
 আরমান মিয়া বলেন, শিশুকে ধর্ষণ ও ভিডিও আমি নিজেই ধারণ করছি । আমার কয়েকজন বন্ধুকে ইমোতে পাঠিয়েছি । আমাকে কয়েকজন মিলে ইয়াবা ট্যাবলেট সেবন করিয়েছে । এজন্য আমার মাথা ঠিক ছিল না ।
 শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আখতার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে । অভিযুক্তকে আটক করা হয়েছে । মোবাইল ফোনে ধারণ করা কয়েকটি ভিডিও উদ্ধার করা হয়েছে । মোবাইল ফোনও জব্দ করা হয়েছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD