শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকে টিপুর পক্ষে জাতীয় ছাত্র সমাজের গণসংযোগ বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর প্রধান হলেন মহিউল ইসলাম

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর প্রধান হলেন মহিউল ইসলাম

অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম।

‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এর দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম। মঙ্গলবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

৯৯৯ এর কর্মকর্তা ইনস্পেক্টর আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দায়িত্বভার গ্রহণ করেই ৯৯৯-এ কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে তিনি মতবিনিময় করেছেন তিনি। মতবিনিময়ে তিনি ৯৯৯ এর সুনাম অক্ষুণ্ন রাখার জন্য আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, পেশাদারিত্বের মাধ্যমে ৯৯৯-কে সামনে এগিয়ে যেতে হবে। জনগণের আস্থার প্রতিদান দিতে হবে এবং জনগণের পুলিশ হতে হবে; সে লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD