সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

দোয়ারাবাজারে (সুনামগঞ্জ) বজ্রপাতে যুবকের মৃত্যু

দোয়ারাবাজারে (সুনামগঞ্জ) বজ্রপাতে যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক সাইদুল ইসলাম ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শেষরাতে হঠাৎ করে দোয়ারাবাজার উপজেলায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে সাইদুল ইসলাম(২৩) রোজা রাখার উদ্দেশ্যে সেহেরী খেয়ে বাড়ির উঠানে নলকূপে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD