সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

মানিকছড়িতে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

মানিকছড়িতে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

ছবি : গুগল

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার সন্ধ্যায় গুইমারার জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের সিন্দুকছড়ি জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকৃতরা হলেন, গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাব্বি হোসেন, একই এলাকার সাদ্দাত আলীর ছেলে মো. রাসেল মিয়া ও আব্দুল কালামের ছেলে মোহাম্মদ রিপন হোসেন।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের সিন্দুকছড়ি জিরো পয়েন্ট এলাকায় চাঁদাবাজির সময় চাঁদার রশিদ ও নগদ অর্থসহ তাদের আটক করে সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুরছড়ি জোনের সেনা সদস্যরা। পরে চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থসহ আটককৃতদের গুইমারা থানায় হস্তান্তর করা হয়।

গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজিকালে আটককৃতদের থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD