সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

বরিশাল বেলস্ পার্কের মঞ্চ তারেক রহমানের অপেক্ষায়

বরিশাল বেলস্ পার্কের মঞ্চ তারেক রহমানের অপেক্ষায়

বরিশাল বেলস্ পার্কের মঞ্চ তারেক রহমানের অপেক্ষায়

বরিশাল::

আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে বরিশাল নগরের ঐতিহাসিক বেলস্ পার্ক ময়দানে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা খন্দকার আবুল হাসান লিমন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া জানান, বিএনপির বরিশাল বিভাগীয় জনসভা বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বেলস্ পার্ক ময়দানে শুরু হবে। বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান জনসভায় বক্তব্য রাখবেন।

তিনি বলেন, দীর্ঘ ২০ বছর পর আমাদের প্রিয় নেতা বরিশাল আসছেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীসহ বরিশালবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ইতোমধ্যে তার আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে তারেক রহমান ও জনসভার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকবেন।

বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ার জানান, বিএনপি জনগণের দল, তাই তারেক রহমানের নিরাপত্তা জনগণই নিশ্চিত করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD