সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

রাজাপুরে নুসরাত হত্যা কারীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন

রাজাপুরে নুসরাত হত্যা কারীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন

রাজাপুর প্রতিনিধি:
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও হত্যা কারীদের দ্রুত বিচারের দাবীতে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। সোমবার সকাল ১০টায় উপজেলার হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ এর আয়োজনে রাজাপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সংগঠন সহ সাধারণ মানুষ অংশ নেয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ রাজাপুর শাখার সভাপতি এ্যাড. সঞ্জিব কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক গোপাল কর্মকার, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি জয়রাম তেওয়ারী, সাধারন সম্পাদক নিত্যানন্দ সাহা, প্রানবল্লব সাহা, রতন দেবনাথ, দেবাশীষ ঘরামি দেবু সহ প্রমূখ। বক্তারা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বো”চ শাস্তির দাবি জানিয়ে তাঁরা বলেন, খুন-ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘটনা ঘটার পর বিচার না হওয়া বা বিচারে দীর্ঘ সূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ তুলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD