সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বরিশালে ইয়াবাসহ আটক ১

রিপোর্ট আজকের বরিশাল:
বরিশাল শহরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ হিরন সন্যামত (৩১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এসময় পালিয়ে গেছেন অপর মাদক বিক্রেতা হানিফ হাওলাদার (৩৭)।
এই বিষয়টি শুক্রবার রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে ইমেল বার্তায় সাংবাদিকদের অবহিত করা হয়। গ্রেপ্তার হিরন ওই এলাকার মসজিদ গলির মালেক সন্যামতের ছেলে। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিরনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এসময় পালিয়ে যান অপর মাদক বিক্রেতা একই এলাকার রিয়াজ হাওলাদার। পরে হিরনের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দুইজনকে অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD