মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

সার্জেন্ট কিবরিয়ার মৃত্যুতে মেয়র সাদিক আবদুল্লাহর শোক

সার্জেন্ট কিবরিয়ার মৃত্যুতে মেয়র সাদিক আবদুল্লাহর শোক

বরিশাল মেট্টোপলিটন পুলিশে কর্মরত ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার দূর্ঘটনাজনিত অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, সার্জেন্ট কিবরিয়ার এই অকাল মৃত্যুতে একটি সুন্দর আগামীর মৃত্যু হয়েছে। শোক বিবৃতিতে মেয়র সাদিক আবদুল্লাহ শোকাহত পরিবার ও মরহুমের শুভানুধ্যায়ী সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য সার্জেন্ট কিবরিয়ার আহত হওয়ার খবর পেয়ে সোমবার রাতে ঢাকা মেডিকেলে ছুটে যান মেয়র সাদিক আবদুল্লাহ। এবং আহত কিবরিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD