সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বাকেরগঞ্জে পুকুরে যাত্রীবাহী বাস, আহত-১৫

বাকেরগঞ্জে পুকুরে যাত্রীবাহী বাস, আহত-১৫

রিপোর্ট আজকের বরিশাল :
বরিশাল-বরগুনা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পুকুরে পড়ে গেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার (২১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বাকেরগঞ্জ-নিয়ামতি সড়কের কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা জানান, শুরু থেকেই চালক বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল। দুর্ঘটনাস্থলে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম বলেন, বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহি বাসটি বরিশাল-বরগুনা রুটে চলাচল করে। বাসটি বরিশাল থেকে সুবিদখালী যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা কবলিত হলে ১৫ জনের মতো যাত্রী আহত হয়। তবে কেউ নিহত হননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD