সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে মতিউর রহমান ফরাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মতিউর একই গ্রামের বাসিন্দা।
গজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মশিউর রহমান বালু জানান, সকালে বৃষ্টির মধ্যে গ্রামের ছত্তার গাজী বাড়ির পূর্ব-দক্ষিণ পাশের বিলের ধারে জমিতে ধানের বীজ বপন করছিলেন মতিউর। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD