সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

কাউখালীতে কারেন্ট জাল জব্দ

কাউখালীতে কারেন্ট জাল জব্দ

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরের কাউখালী উপজেলার কচাঁ ও সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি চড়গড়া জব্দ করা হয়েছে। কাউখালী নৌ-পুলিশ ও উপজেলা মৎস অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ জালগুলি জব্দ করে। পরে ঐ জালগুলো উপজেলা ভারপ্রাপ্ত মৎস কর্মকর্তা ফনি ভূষণ পাল এর উপস্থিতিতে লঞ্চঘাট সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা ওই জালের বাজার মূল্য প্রায় লক্ষাধীক টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD